মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:৪৬ পূর্বাহ্ণ

জেলা প্রশাসককে ইসলামী আন্দোলনের স্মারকলিপি

পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে গণমিছিল ও জেলা প্রশাসক বরারব স্মারকলিপি পেশ করা হয়। রোববার (৪ ডিসেম্বর) সকালে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. নুর হোসেন ও নগর সেক্রেটারি সুলতান মাহমুদ।নেতৃবৃন্দ বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেয়া আমরা কিছুতেই বরদাশত করব না। আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, সিলেবাসে ধর্মীয় শিক্ষা পূর্বের ন্যায় বাধ্যতামূলক করা সহ পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয় রাখতে হবে। অন্যথায় পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে যেকোন কঠিন কর্মসূচির মাধ্যমে সমুচিত জবাব দিতে বাধ্য থাকব, ইনশাআল্লাহ।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো., বিল্লাল হোসেন, শহর শাখার সেক্রেটারি আ. রহমান প্রধান রোমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন