বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | ৪:০৩ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লি. এর আয়োজনে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট ২০২২। রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে ক্লাবের টেনিস কোর্টে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে এ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু।

নারায়ণগঞ্জ ক্লাবের সহ সভাপতি মোস্তফা এমরানুল হক এর সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য খবিরউদ্দিন আহমেদ খবু, ক্লাব সদস্য এস.এম রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম খেলায় রানা-সোহাগ জুঁটি গোলাম-নান্নু জুঁটিকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জুঁটি আলহাজ্ব মো: আসলাম জুঁটিকে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন