বিএনপি মহা সমাবেশে ট্রাক ভাড়া না দেওয়ার জের ধরে সবির হোসেন (৪৬) নামে ট্রাক মালিককে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে বাম পা ও ডান হাত ভেঙ্গে দিয়েছে বিএনপি কর্মী বাপ্পীসহ তার সাঙ্গপাঙ্গরা। ওই সময় হামলাকারিরা ট্রাক মালিককে বেদম ভাবে পিটিয়ে নগদ ২ লাখ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
আহত ট্রাক মালিক সবির হোসেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রানীঝি এলাকার মৃত ওমর আলী বেপারী ছেলে। স্থানীয় এলাকাবাসী আহত ট্রাক মালিককে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৭টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ট্রাক মালিকের স্ত্রী কহিনূর বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে সন্ত্রাসী ও বিএনপি কর্মী বাপ্পী, মনির ও ইয়ানবীসহ ১০ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগের বাদিনী কহিনূর বেগমের স্বামী সবির হোসেনের ২টি মিনি ট্রাক রয়েছে। গত শুক্রবার ( ২ ডিসেম্বর) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার মৃত আমান বেপারী ছেলে হাসানসহ বেশ কয়েকজন লোক আগামী ১০ ডিসেম্বর বিএনপি মহাসমাবেশ উপলক্ষে বাদিনীর স্বামীর মিনি ট্রাক ভাড়া নিতে আসে। ওই সময় বাদিনীর স্বামী সমাবেশে যাওয়ার জন্য ট্রাক ভাড়া দিবে না বলে জানালে ওই সময় বিএনপি কর্মী হাসান, মনির ও সাত্তার ক্ষিপ্ত হয়ে উঠে।
শনিবার সকাল ৭টায় অভিযোগের বাদিনী স্বামী সবির হোসেনের মালিকানাধীন ঢাকা মেট্রো ন ২১-৩৯০৪ নাম্বার ট্রাকযোগে তুলা নিয়ে কুমিল্লা উদ্দেশ্যে রওনা হলে ওই সময় মালামত এলাকার হাসান মিয়ার ছেলে বাপ্পী একই এলাকার মৃত আমান বেপারী ৩ ছেলে হাসান, মনির ও সাত্তার নয়ামাটি জাহাঙ্গীর মিয়ার ছেলে মোবারক একই এলাকার কাদির মিয়ার ছেলে ইয়ানবী ও মালামত এলাকার মৃত ওমর বেপারী ছেলে ইব্রাহিম একই এলাকার ইমান উদ্দিন মিয়ার ছেলে জাকির ও ইব্রাহিম মিয়ার ছেলে ইসমাইল ও আশরাফুলসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী তুলাবাহিী ট্রাক গতিরোধ করে।
পরে উল্লেখিত সন্ত্রাসীরা অভিযোগের বাদিনী স্বামীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ী, এসএস ফাইপ দিয়ে বেদম ভাবে পিটিয়ে বাম পা ও ডান হাত ভেঙ্গে ফেলে। ওই সময় হামলাকারিা তার সাথে থাকা নগদ ২লাখ টাকা ও ১টি মোবাল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিন জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।