শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ২:৫৭ পূর্বাহ্ণ

বন্দরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বন্দরে জীবন (২৮) নামে এক যুবক ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ১টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুরস্থ জনৈক আলম চাঁন মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহননকারি জীবন সুদূর নেত্রকোনা জেলার বারহাট্টা থানার তসিন্দা এলাকার রোজ আলী মিয়ার ছেলে। বর্তমানে সে উল্লেখিত এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

এলাকাবাসী মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারি জীবনের বোন মিনা বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করি।

আত্মহত্যার কারন জানার জন্য লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি। এ ঘটনায় আত্মহত্যাকারি যুবকের বোন বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন