মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালী

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | ৪:৪৯ পূর্বাহ্ণ

বন্দরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালী

বন্দরে ২০নং ওয়ার্ড ব্রাজিল সমর্থক গোষ্ঠির উদ্যোগে বণার্ঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকা থেকে শতশত সমর্থকদের নিয়ে ওই আনন্দ র‍্যালীটি বের হয়।

র‍্যালীতে অংশ গ্রহনরত ব্রাজিলের সমর্থকরা রং বেরং এর ব্রাজিল খেলোয়ারদের ছবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ডসহ, ঢাকঢোল, বাঁশি বাজনা নিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। আনন্দ র‍্যালী সার্বিক সহযোগিতায় ছিলেন সাফাত, সাউরি, রাহেল, নিলয়, রিফাত, সাগর, সানজু, রাবু, মাহিম, আপন, রনী, নাদিম, আরাফাত ও নয়ন প্রমুখ। র‍্যালীটি বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এসে আনন্দ র‍্যালী সমাপ্ত করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন