মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক জি.এম. সুমনের ফুপু আর নেই

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৬:৩৬ পূর্বাহ্ণ

সাংবাদিক জি.এম. সুমনের ফুপু আর নেই

বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমনের ফুপু নূর বানু বেগম (৬৫) আর নেই। ইন্নালিল্লাহী…… রাজিউন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নরসিংদী জেলার সদর থানার সেবাসংঘের মোড়স্থ মিতালী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে ২ মেয়ে ও ৩ নাতিনসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমার নামাজের জানাযা বৃহস্পতিবার বাদ আছর নরসিংদী বেপারীপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর বেপারীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে মরহুমার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।

বন্দরে সাংবাদিক জি.এম সুমনের ফুপু নূর বানু বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন