সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে না’গঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৬:১১ পূর্বাহ্ণ

র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে  না’গঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

“অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস-২০২২ পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে আদালত পাড়ায় একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার।

র‍্যালী শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আ.ফ.ম মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এনজিও সংগঠনের অংশগ্রহণে সভায় বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ খায়রুল আলম বাশার, জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।

সভায় দিবসের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা সেনেটারী ইন্সপেক্টর লিয়াকত ভূইয়া প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন