শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৪:৪১ পূর্বাহ্ণ

বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক চাপায় ও ক্রেন থেকে লোহার প্লেট পড়ে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত। নিহত শ্রমিকরা হলেন- ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন (২০) ও ট্রাক চালক জাহাঙ্গীর পাটোয়ারী(৩৪)।

১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে মদনগঞ্জ এলাকায় কর্ণফুলি ডকইয়ার্ডে ও ৩০ নবেম্বর (বুধবার) রাতে একরামপুর ইস্পাহানি এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এ পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলা মদনগঞ্জ এলাকায় অবস্থিত কর্ণফুলি ডকইয়ার্ডে মো. ইমরান হোসেন প্লেট কাটার কাজ করছিলেন এসময় ক্রেন দিয়ে লোহার প্লেট অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। এসময় ক্রেন থেকে লোহার প্লেট ওপরে পড়ে ঘটনাস্থলেই ইমরান মারা যায়।

এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এক ট্রাকের মালামল লোড করা হলে ট্রাক বেগ দেওয়ার সময় ওই ট্রাকের পেছনে থাকা অপর ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারীর চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন, কুমিল্লা দাউদকান্দি এলাকার বাসিন্দা। নিহত ট্রাক চালক জাহাঙ্গীর পাটোয়ারী, ফরিদপুর জেলার বাসিন্দা।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে ট্রাক চাপায় নিহত অপর ট্রাক চালক জাহাঙ্গীরের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। ডকইয়ার্ড শ্রমিক শ্রমিক ইমরানের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন