শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসার শত ভাগ সাফল্য

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ

আড়াইহাজারে রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসার শত ভাগ সাফল্য

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রসুলপুর মহিলা দাখিল মাদ্রাসার এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় মোট ৩৭ জন অংশগ্রহণ করে ১৩ জন এ+ সহ সকলেই বিভিন্ন গ্রেডে পাশ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে এম আলমগীর স্বাক্ষরিত এক তথ্যে জানা যায় যে, এ বছর মাদরাসা বোর্ডের অধীনে ওই মাদরাসা থেকে ফরম পূরণ করেছে ৩৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে মোট ৩৭ জন। এরা সবাই পাশ করেছে। এর মধ্যে  এ+ পেয়ে পাশ করেছে ১৩ জন।

পরীক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য মাদরাসা গুলো হচ্ছে,নগরডৌকাদী আহমদিয়া দাখিল মাদ্রাসা, রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফজিল মাদ্রাসা, পূর্বকান্দি আদর্শ দাখিল মাদ্রাসা, আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসা, গোপালদী ফাজিল মাদ্রাসা, বল্লভদীকান্দা দাখিল মাদ্রাসা এবং রওজাতুল উলুম দাখিল মাদ্রাসা।  উপজেলায় গড় পাশের হার শতকরা ৯৩.১৯ভাগ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন