শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন দোকানকে জরিমানা

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | ১০:০৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর বাজারে বৃহষ্পতিবার বিকেলে ভ্রম্যমান আদালত বিভিন্ন দোকানকে পৃথক পৃথক কারণে বিভিন্ন অংকের টাকা জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ শাস্তি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, মেয়াদউত্তীর্ণ খাবার সামগ্রী বিক্রি ও সংরক্ষণ করা, ফুটপাথ দখল করে দোকানপাটের আসবাব বসানো সহ ভোক্তা অধিকার সংক্রান্ত নানা অনিয়মের কারণে এ সমস্ত দোকানদারদেরকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে সারোয়ারের মালিকানাধীন হাজী বিরিয়ানী হাউজকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল, নান্না বিরিয়ানীর মালিক জুয়েল হাওলাদারকে নগদ ২০ হাজার টাকা ও তামান্না সুইটস কে ৫ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন ভ্রম্যমান আদালত।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিল এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন