শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নকল সয়াবিন তেল বাজারজাত কারখানা সিলগালা ২ লাখ টাকা জরিমানা

আড়াইহাজার সংবাদদাতা:

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ | ৮:১৩ পূর্বাহ্ণ

আড়াইহাজারে নকল সয়াবিন তেল বাজারজাত কারখানা সিলগালা ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা মালিক মোঃ পারভেজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘবাড়ী এলাকায় অবস্থিত বিএম অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, কারখানাটি কোনো নিয়ম না মেনে অস্বাস্থ্যকরভাবে ভোজ্যতেল বিএম নামে বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে আসছিল। কারখানার ছিল না বিএসটিআইয়ের অনুমোদন, নেই উপযুক্ত ল্যাব ও কেমিস্ট। ব্যবহার করা হচ্ছিল নষ্ট যন্ত্রপাতি। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ লেখা থাকলেও যা পরীক্ষিত নয়। শিশু শ্রমিক নিয়োগসহ অনেক অনিয়ম দেখা যায় এ কারখানায়। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিক কারখানিটি সিলগালাসহ এর স্বত্ত¡াধিকারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন