শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাবার সাথে মাছ ধরতে গিয়ে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রফিকুল ইসলাম রানা

রবিবার, ২০ নভেম্বর ২০২২ | ৭:১৬ অপরাহ্ণ

আড়াইহাজারে বাবার সাথে মাছ ধরতে গিয়ে মেঘনায় ডুবে শিশুর মৃত্যু

নাররায়ণগঞ্জের আড়াইহাজারে বাবার সাথে মাছ ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে নিহত হয়েছে রায়হান (৪) নামে এক শিশু।

রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম দেলোয়ার।

জানা যায়, শখ করে বাবার সাথে মাছ ধরতে মেঘনা নদীতে গিয়েছিল রায়হান। কোন এক পর্যায়ে সে নদীতে পড়ে গেলেই সেটি বাবা খেয়াল করেননি। পরে রায়হান বাড়ি ফিরে গেছে ভেবে বাড়িতে গিয়েও তাকে না পেয়ে আবার নদীতে গিয়ে তার খোঁজ করে তাকে উদ্ধার করেন পিতা দেলোয়ার। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন