রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদের দেয়াল ভেঙ্গে দোকান তৈরীর চেষ্টায় বাধা দিলে পাঁচগাও গোলাপবাজার পরিচালনা কমিটির সভাপতিকে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকেরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে।
আহত বাজার পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম জুয়েল জানান, ওই সময় স্থানীয় জবরদখলকারী হাবিবুর রহমান ও তার লোকজন পাঁচগাও গোলাপবাজার জামেমসজিদের দেয়াল ভেঙ্গে বলপূর্বক দোকান নির্ণমাণ করার চেষ্টা করলে তাতে বাঁধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে হাবিবুর রহমান ও তার লোকজন জুয়েলকে পিটিয়ে আহত করেন।
তিনি স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন। এ ব্যাপারে তিনি আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিবেন বলেও জানান।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।