শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ওসিকে ফুলের শুভেচ্ছা পুলিশিং কমিটির নেতৃবৃন্দের

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ১১:১২ অপরাহ্ণ

বন্দরে ওসিকে ফুলের শুভেচ্ছা  পুলিশিং কমিটির নেতৃবৃন্দের

বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর ছিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বন্দর থানা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বন্দর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে তারা ফুল দিয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক বলেন, বন্দরে মাদক সন্ত্রাস নিমূলের জন্য পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সুশিল সমাজকে এগিয়ে আসতে হবে।

বন্দরকে ঢেলে সাজাতে আমি জনপ্রতিনিধির পাশাপাশি সুশিল সমাজের সহযোগিতা চাই। শুভেচ্ছা বিনিময় কালে ওই সময় উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল প্রধান, ২১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নাজমুল হাসান আরিফ ও বন্দর থানা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন