মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের ছেলের মৃত্যু

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৫:৫৫ পূর্বাহ্ণ

শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইউপি সদস্যের ছেলে সিমন (২২) মারা গেছে। এ সময় আহত হয়েছেন নাঈম নামে আরও একজন। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাতে শীতলক্ষ্যা সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিমন গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগমের ছেলে। তার বাবার নাম আবু সালেহ। তারা পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, নিহত সিমন ও নাঈশ দুই বন্ধু। তার মোটরসাইকেলে করে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পার হচ্ছিলেন। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে স্পিড ব্রেকারের সঙ্গে বাড়ি খেয়ে এই দুর্ঘটনা ঘটে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। একজন মারা গেছেন বলে জানা গেছে। খেঁাজ নেওয়া হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন