মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ধামগড়ে আলমাস ভূঁইয়ার উদ্যোগে ভিপি বাদলকে গণসংবর্ধনা

শনিবার, ১২ নভেম্বর ২০২২ | ১০:২৩ অপরাহ্ণ

বন্দরে ধামগড়ে আলমাস ভূঁইয়ার উদ্যোগে ভিপি বাদলকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল)কে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমাস ভূঁইয়ার উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়েছে এবং এ উপলক্ষ্যে (১২ নভেম্বর) শনিবার বিকেলে গকুলদাসেরবাগস্থ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) বলেন, ‘সামনেই বন্দরের ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত হবে। ভালো, ভদ্র ও পরিচ্ছন্ন ভাবমূর্তিসম্পন্ন এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে যাচাই বাছাই করে কমিটিতে স্থান দিবেন। যারা জীবনে আওয়ামী লীগ করে নাই এবং টাকা পয়সা দিয়ে পদ পদবী নিতে চায় তাদেরকে কমিটিতে স্থান দিবেন না।

তোলারাম কলেজের শিক্ষার্থীরা আমাকে ভিপি নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে ঋনী। আপনারা আমাকে নেতা বানিয়েছেন এবং আমি মানুষের খেদমতে কাজ করতে চাই। বিএনপি দুই বার নির্বাচনের ট্রেন মিস করেছে। আবারো মিস করবে। যে কোন আন্দোলনকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিজ দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখিয়েছেন। দেশ আজ উন্নয়নের জোয়াড়ে ভাঁসছে। তাই জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চাই’।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমাস ভূঁইয়ার সভাপতিত্বে ও ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়ার সঞ্চালনায় এসময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মদনপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী এম এ সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট ইসহাক মিয়া,বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাসুম আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সদস্য আরিফুল ইসলাম আলীনূর, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক হাজী নাসির উদ্দিন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বিশ্ব মা’র ভক্ত আমির হোসেন দেওয়ান, সাবেক কৃষি ও সমবায় সম্পাদক নাজিমউদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার হাতেম হোসাইন, শরীফ হোসেন, আলমগীর হোসেন, এড. জাহাঙ্গির আলম, ইব্রাহিম কাশেম ও মনির হোসেন খাঁন, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল বাচ্চু, সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসাইন, সদস্য আমজাদ হোসেন, সদস্য লায়ন সাইফুল ইসলাম, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ ছোবহান মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মেম্বার, বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশ,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীনূর হোসেন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ হাসানুজ্জামান, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম বাদশা, আনিসুর রহমান, আঃ কাদির জিলানী, ফয়সাল আহমেদ হৃদয়, আল আমিন, গাজী রাসেল, শাকিল মাহামুদ সহ অত্র ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন