সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংসদ সেলিম ওসমানের সুস্থতা কামনায় মদনপুরে বিভিন্ন মসজিদে দোয়া

শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | ১০:৩৭ অপরাহ্ণ

সাংসদ সেলিম ওসমানের সুস্থতা কামনায় মদনপুরে বিভিন্ন মসজিদে দোয়া

বন্দর প্রতিনিধিঃ শুক্রবার জুমার নামাজের পরে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম এর উদ্যোগে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন সাংসদ সেলিম ওসমানের রুগ মুক্তি কামনায় মদনপুরে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ১ বছর যাবত সার্ভিকাল স্পন্ডাইলোসিস রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান গত ২৮শে অক্টোবর,২০২২ তারিখে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসার জন্য যান। গত ১লা নভেম্বর অপারেশন শেষে সম্পূর্নরূপে সুস্থ হন এবং অদ্য ১০ নভেম্বর,২০২২ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।

কিন্তু ১০ নভেম্বর সকালে দূর্ভাগ্যবশত পা পিছলে পড়ে তার ডান পায়ের হাটুর উপরের অংশে কয়েক স্থানে হাড় ভেঙ্গে যায়। মধ্যরাতে পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ ১১ই নভেম্বর,২০২২ ভোর ৬.০০ ঘটিকায় পূনরায় তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয় বলে জানা যায়।

সম্পূর্নরূপে সুস্থ না হলেও আগামী ৭ (সাত) দিনের মধ্যে তিনি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন। সাংসদ সেলিম ওসমানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান সালাম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন