নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা মডেল থানার একটি অস্ত্র মামলায় সন্ত্রাসী শাহীন ওরফে চুষনী শাহীন (৪৩) নামে একজনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের আদালত এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত শাহীন ওরফে চুষনী শাহীন ফতুল্লার ফাজিলপুর এলাকার মৃত মুনসুর কনট্রাক্টরের ছেলে।