সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে লেগুনা -কাভার্ডভ্যান- ইজিবাইক, ত্রিমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২ জন

বুধবার, ০৯ নভেম্বর ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ

আড়াইহাজারে লেগুনা -কাভার্ডভ্যান- ইজিবাইক, ত্রিমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২ জন

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী- মদনগঞ্জ সড়কের লেঙ্গুরদী নামক স্থানে লেগুনা, ইজিবাইক ও কাভার্ডভ্যানের ত্রিমুখি সংঘর্ষে ২জন নিহত ও আরো ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে । আহতদের মধ্যে আরো একজনের অবস্থা মূমুর্ষূ বলে  জানিয়েছে পুলিশ। নিহত লেগুনার চালক রতন মিয়া (৩৫) উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে।অপর নিহত ইজি বাইক চালক দীন ইসলাম (৪৫) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

আড়াইহাজার থানার এস আই ফারুক ঘটনাস্থল থেকে জানান, বিকেল ৩ টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুততগামী একটি লেগুনা একটি কাভার্ডভ্যান ও একটি ইজি বাইকের মধ্যে মুখো মুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনা চালক রতন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় দীনইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর দুই ব্যাক্তির পরিচয় মিলেনি। তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ লেগুনা ও ইজি বাইকটি ঘটনাস্থলে রাস্তার পাশে পড়ে রয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন