রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চার জুয়ারীকে কোর্টে প্রেরণ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | ২:৫২ অপরাহ্ণ

আড়াইহাজারে চার জুয়ারীকে কোর্টে প্রেরণ

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ চার জুয়ারীকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করেছে। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার একটি জুয়ার আড্ডা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, ওই গ্রামের সুন্দর আলী, আমির আলী, জিয়াউর এবং রহমতুল্লাহ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সুন্দর আলীর বাড়ীতে জুয়ার আড্ডায় হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়ারী। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন