শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে অস্ত্র সহ গ্রেফতার সুজন

রবিবার, ০৬ নভেম্বর ২০২২ | ১১:২৬ অপরাহ্ণ

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে অস্ত্র সহ গ্রেফতার সুজন

নিজস্ব সংবাদদাতা : বন্দরে জাতীয় ছাত্র সমাজ নেতা পরিচয়ে সুজন এলাকায় গড়ে তুলেছে এক দূর্ধর্ষ ছিনতাইকারি বাহিনী। শনিবার রাতে বন্দর লেজারার্স এলাকায় বাসু মিয়ার ডকইয়ার্ডের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি কালে অস্ত্র সহ সুজন(৩০) কে আটক বন্দর ফাঁড়ির পুলিশ।

এসময় পুলিশের ধাওয়ায় আরো ৪-৫ জন সংঘবদ্ধ ছিনতাকারি পালিয়ে যায়। গতকাল রোববার বিকালে আটক সুজনকে ১৫১ ধারায় আদালতে প্রেরন করেছে পুলিশ। ছিনতাইকারি সুজন বন্দর আমিন আবাসিক এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। তবে পুলিশ পুলিশের ভূমিকা রহস্যজনক। সাংবাদিকদের তথ্য দিতে পুলিশের দিনবর ঘুরিমুষি। অবশেষে অস্ত্র উদ্ধারের বিষয়টি অস্বীকার করেন বন্দর ফাঁড়ি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাত ১১টার দিকে বন্দর থানার লেজারার্স এলাকায় বাসু মিয়ার ডকইয়ার্ডের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিয়েছে সুজন তার সংঘবদ্ধ বাহিনী। এসময়ে বন্দর ফাঁড়ির টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌড়ে পালাতে থাকে। পরে পুলিশও ছিনতাইকারীদের পেছনে পেছনে ধাওয়া করলে সুজনকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। অন্যরা দৌড়ে পুলিয়ে যায়। অস্ত্রসহ সুজনকে আটকের বিষয়টি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়ে। এ তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা তথ্যের জন্য বন্দর ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও রহস্যজনক কারণে তথ্য দিতে ঘুরিমষি করেছে। গতকাল বিকালে আটক সুজনকে ১৫১ ধারায় আদালতে প্রেরন করে এবং অস্ত্র উদ্ধারের বিষয়টি অস্বীকার করে এসআই নাহিদ মাছুম।

এলাকাবাসী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সুজনসহ তার পালিয়ে যাওয়া সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড সংগঠিত করে আসছে। ছিনতাইকারি সুজন নিজেকে রক্ষা করার জন্য জাতীয় ছাত্র সমাজের রাজনৈতিক নেতা পরিচয়ে দিতেন। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ নেতা পরিচয়ে বন্দরে গড়ে তুলেছে এক ছিনতাইকারি বাহিনী। স্থানীয় রাজনৈতিক নেতাদের জোর তদবিরে আটক সুজনের অপরাধ ধামাচাপা দিয়েছে এসআই নাহিদ মাছুম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন