শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মেয়ের বাড়ী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ

আড়াইহাজারে মেয়ের বাড়ী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোলআক্তার বেগম (৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ তার মেয়ের বাড়ীর একটি কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গোলআক্তার বেগম ওই গ্রামের মৃত রেকমত আলীর স্ত্রী। তিনি একই গ্রামে অবস্থিত তার মেয়ের বাড়ীতে গিয়ে রাতের কোনও এক সময়ে ঘরের ধন্যার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত গোলআক্তার বেগম কিছুটা মস্তিষ্ক বিকৃত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়।

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সামাজিক ভাবে দাফন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন