মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার যুব মহাসমাবেশে অংশ নিতে মদনপুর ইউনিয়নে যুবলীগের প্রস্তুতি সভা

শনিবার, ০৫ নভেম্বর ২০২২ | ১২:০৯ পূর্বাহ্ণ

ঢাকার যুব মহাসমাবেশে অংশ নিতে মদনপুর ইউনিয়নে যুবলীগের প্রস্তুতি সভা

বন্দর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১১ নভেম্বর কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপস্থিত থাকার কথা রয়েছে।

উক্ত যুব মহাসমাবেশে অংশ নিতে এবং সমাবেশ সফল করতে মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে (৪ নভেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭ টায় মদনপুর ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা সজীব হোসেন অর্নব,আশিকুর রহমান আশিক, মাসুম আহমেদ, সানোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোঃ রাজন, তানভীর হোসেন লিটন, গোলাম রাব্বানী, নাদিম, জাহিদুল ও আরমান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন