শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ২২ বছরেও দখল পাননি জেলা প্রশাসকের লিখে দেয়া মুক্তিযোদ্ধার সম্পত্তি, প্রভাবশালীদের দখলে

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | ১০:৩২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ২২ বছরেও দখল পাননি  জেলা প্রশাসকের লিখে দেয়া মুক্তিযোদ্ধার সম্পত্তি, প্রভাবশালীদের দখলে

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে এক মুক্তিযোদ্ধ্রা নামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক লিখে দেয়া সম্পত্তিতে ২২ বছরেও দখলে যেতে পারেনি ওই মুক্তিযোদ্ধার অসহায় পরিবার। সম্পত্তিটি স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে নিয়েছেন। ঘটনাটি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকার। সর্বশেষ বৃহষ্পতিবার (৩ নভেম্বর) ওই মুক্তিযোদ্ধার ছেলে মোঃ আলম তার পিতা মাতার নামে লিখে দেয়া সম্পত্তির দখল চেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে এবং প্রদত্ত দলিল পর্যবেক্ষণ করে জানা যায় যে, বিগত ২০০০ সালে গহরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধ আঃ বাতেন এবং তার স্ত্রী ছুফিয়া বেগমের নামে গহরদী মৌজায় ৫১ শতাংশ খাস সম্পত্তি সরকারের পক্ষ থেকে দলিল করে দেন তৎকালিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। কিন্তু সম্পত্তিটি প্রভাবশালীদের দখলে থাকায় মুক্তিযোদ্ধা আঃ বাতেন জীবিত থাকা অবস্থায় এর দখলে যেতে পারেননি। পরে এ হতাশা বুকে নিয়েই আঃ বাতেন মৃত্যু বরণ করেন। বর্তমানে তার স্ত্রী এবং সন্তানেরা খুবই মানবেতর ভাবে জীবন যাপন করছেন। তারা ওই সম্পত্তির দখল দাবী করলে সম্পত্তির বর্তমান অবৈধ দখলদার আছানউল্লাহ, হাবিউল্লাহ,সাদেক মিস্ত্রি এবং কাসেম গং তাদেরকে প্রাণ নাশের হুমকী প্রদর্শণ করেন।

এ ব্যাপারে কথা বলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। তবে তার অফিস ষ্টাফ সিরাজুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন