বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সজীব হোসেন অর্নব

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ১:৫৪ পূর্বাহ্ণ

জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় ৪ নেতার প্রতি  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সজীব হোসেন অর্নব

বন্দর প্রতিনিধিঃ ৩রা নভেম্বর স্বাধীন বাংলার রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর জাতীয় ৪ নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষ্যে তাদেরকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মদনপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক সজীব হোসেন অর্নব।

তিনি গণমাধ্যমকে জানান ‘৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে। তাঁরা যেমন ছিলেন নির্ভীক, তেমন ছিলেন সৎ, ঠিক তেমনই দুরদৃষ্টি সম্পন্ন। এই কলঙ্কিত হত্যাকান্ডই প্রমাণ করে যে, বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কারণ, বঙ্গবন্ধু হত্যাকারীরা ঠিকই জানত, এই চারজন যদি বেঁচে থাকেন, তবে ঠিকই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে, যেমন তারা নেতৃত্ব দিয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।

এই দিনে আমি জাতীয় ৪ নেতার প্রতি নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জনাব সাইফুল ইসলাম পলাশ ভাইয়ের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন