রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা আঃলীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভিপি বাদলকে সাইফুল ইসলাম পলাশের শুভেচ্ছা

বুধবার, ০২ নভেম্বর ২০২২ | ৩:২৩ পূর্বাহ্ণ

জেলা আঃলীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভিপি বাদলকে সাইফুল ইসলাম পলাশের শুভেচ্ছা

বন্দর প্রতিনিধিঃ গত (২৩-১০-২০২২) রবিবার নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল
এ উপলক্ষ্যে ভিপি বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জনাব সাইফুল ইসলাম পলাশ। এই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম, মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানানো শেষে সাইফুল ইসলাম পলাশ গণমাধ্যমকে জানান, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা ভিপি বাদল ভাই পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি ওনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনেও ওনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন