বন্দর প্রতিনিধিঃ গত (২৩-১০-২০২২) রবিবার নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল
এ উপলক্ষ্যে ভিপি বাদলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মদনপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাজী এম এ সালাম।
শুভেচ্ছা জানানো শেষে তিনি গণমাধ্যমকে জানান, ‘আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা ভিপি বাদল ভাই পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি ওনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনেও ওনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’