রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আশ্রয়ণ প্রকল্পের কাজে বাঁধা, ভ্রাম্যমান আদালতে যুবকের ১৫ দিনের কারাদন্ড

সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ

আড়াইহাজারে আশ্রয়ণ প্রকল্পের কাজে বাঁধা, ভ্রাম্যমান আদালতে যুবকের ১৫ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদার দাবীতে আশ্রয়ণ প্রকল্প এর ঘর নির্মাণে বাঁধা দেয়ায় হারুন অর রশিদ নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম হারুনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। তার সহযোগি আশিক মিয়া ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দন্ডপ্রাপ্ত হারুন উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া এলাকার মৃত ওয়াজউদ্দিন মিয়ার ছেলে।

ইউএনও রফিকুল ইসলাম জানান, হাইজাদী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে হারুন ও আশিক চাঁদা দাবীতে শ্রমিকদের কাজ করা থেকে জোরপূর্বক বিরত রাখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হারুনকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। আর আশিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান ১ মাস আগেও আশিক আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজে বাধাঁ দিয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার ঘটনাস্থলে গেলে আশিক পালিয়ে যায়।

একটি সূত্র জানায়, আশিক স্থানীয় সাবেক ইউপি সদস্য হান্নান এর ছেলে এবং আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীর ভাগিনা হওয়ায় বেপোরোয়া হয়ে উঠে। এলাকার নিরীহ মানুষকে হয়রানি, মারধরসহ সকল প্রকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন