মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের গ্রাম ভিত্তিক নতুন রাস্তা পরিদর্শন 

রবিবার, ৩০ অক্টোবর ২০২২ | ৪:২৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ইউপি চেয়ারম্যানের গ্রাম ভিত্তিক নতুন রাস্তা পরিদর্শন 

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ নং হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলীহোসেন ভূঁইয়া ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত কলাগাছিয়া পাকা রাস্তা থেকে মতিন মেম্বারের বাড়ী পর্যন্ত নবনির্মিত পাকা রাস্তাটি পরিদর্শন করেছেন। তিনি শুক্রবার বিকেলে আকস্মিক ভাবে রাস্তা টি পরিদর্শন করতে আসেন। এ সময় হাইজাদী ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি নুরুলহক ভূঁইয়া, সাবেক মেম্বার মতিন মোল্লা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লখ্য যে, গ্রাম ভিত্তিক এ রাস্তাটি নির্মিত হওয়ার আগে গ্রামের এ অংশের বেশ কিছু পরিবার যেন এত উন্নয়নের যুগেও একটি দ্বীপে বাস করছিলেন। তাদের এতদিনের দূর্দশা লাঘব হলো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন