রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে ২৪ দিন ধরে ৬ মাসের সন্তানসহ গৃহবধূ সুলতানা নিখোঁজ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | ৭:১১ অপরাহ্ণ

বন্দরে ২৪ দিন ধরে ৬ মাসের সন্তানসহ গৃহবধূ সুলতানা নিখোঁজ

বন্দর প্রতিনিধি: বাড়ী কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে দীর্ঘ ২৪ দিনেও বাড়ী ফিরে আসেনি ৬ মাসের শিশু সন্তান সম্রাটসহ নিখোঁজ হওয়া গৃহবধূ সুলতানা বেগম (৩৬)।

এ ঘটনায় নিখোঁজের মা জোসনা বেগম বাদী হয়ে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১২০৭। এর আগে গত ২ অক্টোবর সকাল ১০টায় বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে বের হয়ে শিশুসহ ওই গৃহবধূ নিখোঁজ হয়।

নিখোঁজ ১ সন্তানের জননী সুলতানা বেগম উল্লেখিত এলাকার শহিদুল্লাহ মিয়ার মেয়ে বলে জানা গেছে। পুলিশ নিখোঁজ জিডি পেয়ে ৬ মাসের শিশু সন্তানসহ নিখোঁজ সুলতানা বেগমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান কার্যক্রম অব্যহত রেখেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন