মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঘূর্নিঝরের প্রভাবে হাজারও কলাচাষির স্বপ্ন ভঙ্গ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ঘূর্নিঝরের প্রভাবে হাজারও কলাচাষির স্বপ্ন ভঙ্গ

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে হাজারও কলাচাষির। শুধু কলাচাষিই নয়, শত শত সবজি চাষির বাগান নষ্ট হয়ে তাদেরও কপাল পুড়েছে। তারা এখন অসহায়ের মত কপাল চাপড়াচ্ছেন।

বুধবার বিকেলে উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুড়ে এমনি চিত্র দেখা গেছে। উপজেলার সদর পৌরসভার কামরানীরচর এলাকার কলাচাষি ওসমান মিয়ার কলাবাগানে গিয়ে দেখা দেছে, তার বাগানের একটি কলাগাছ ও দাঁড়ানো অবস্থাতে নেই। আগেরদিন যে সম্স্ত গাছে গাছে কলার ছড়ি ঝুলছিল  আজ তার সবগুলো মাটির সঙ্গে মিশে গেছে। প্রতিটি কলা প্রায় পেকে যাওয়ার পথে। এখন এ গুলো সবজি হিসেবেও কেউ নিবে না। ওসমান মিয়া দুঃখ করে বলেন, আমার কলা গুলো আর কয়েকটা দিন গেলেই প্রায় ৫ লাখ টাকা বিক্রি হতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

একই এলাকার অপর কলাচাষি তৌফিকুল ইসলাম মাহিম জানান, তার বাগানের প্রতিটি গলা গাছের পেছনে এ যাবত প্রায় ২৫০ টাকা করে খরচ হয়েছে। বাগানের একাংশের কলা এক লাখ বিশ হাজার টাকা মূল্য ধরে বিশহাজার টাকা অগ্রীম ও নিয়েছেন তিনি। কিন্তু পুরো বাগান নষ্ট হয়ে যাওয়ায় এখন সেই টাকা ফেরত গুণতে হবে। তাকে ঋণ করে সেই টাকা ফেরত দিতে হবে বলেও তিনি জানান। তারা জানান, কলাসহ বিভিন্ন সবজি চাষিদের এই দূর্দিনে সরকার পাশে থাকলে তাদের দূর্দশা অনেকটা লাঘব হতো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন