রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুর্ণিঝড় সিত্রাংএর প্রভাব আড়াইহাজারে স্বাভাবিক হয়নি জনজীবন

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ | ২:০৯ অপরাহ্ণ

ঘুর্ণিঝড় সিত্রাংএর প্রভাব আড়াইহাজারে স্বাভাবিক হয়নি জনজীবন

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ও বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবারের দিন ও রাত ব্যাপী প্রবল ঝড়বাদলে ক্ষতিগ্রস্থ আড়াইহাজারের জনজীবন এখনো স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ সরবরাহে রয়েছে সমস্যা,ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে গ্রাহকদেরকে হিমশিম খেতে হচ্ছে। ঝড়ে শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ভোররাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত টানা ঝড়বাদলে উপজেলার সর্বত্র গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়ে রাস্তায় লোক ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে ও উপড়ে পড়ায় এবং তারের উপর গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল মঙ্গলবার দিন ব্যাপি। ঝড়ো হাওয়ার সাথে ভারি বর্ষণের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্থ হয়েছে ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা।

বুধবার দুপুর পর্যন্ত গ্রামীণ নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। তবে রবি ও এয়ারটেল ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক এরই মধ্যে স্বাভাবিক হয়েছে। জানা গেছে ঝড়ের তান্ডবে এলাকার বেশ কিছু মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়েছিল। তবে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে চলে আসলে টাওয়ারগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানান। নারায়ণগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি- ২ এর অধীনে আড়াইহাজার সদর ও গোপালদীতে দুটি জোনাল অফিস রয়েছে। এর মধ্যে আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আাসাদুজ্জামান জানান, শুধু তার অফিসের আওতায় ই প্রায় ৩০০ এর উপরে গাছপালা এবং ৬টি বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে ও উপড়ে পড়েছে।

তিনি আরোজানান, বিভিন্ন এলাকায় প্রায় ২ শতাধীক স্থানে তারের উপর বড় বড় গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে। তবে ঝড়ে কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন