রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবারের ঝড়বাদলে ২ শতাধিক বিদ্যুৎ খূঁটি ও ৩ শতাধিক গাছপালা উপড়ে পড়েছে ও ভেঙ্গে গেছে।  ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ রিপোর্ট লিখা পড়যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ অফিস।

রোববার ভোররাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত টানা ঝড়বাদলে উপজেলার সর্বত্র গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়ে রাস্তায় লোক ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে ও উপড়ে পড়ায় এবং তারের উপর গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ো হাওয়ার সাথে ভারি বর্ষণের ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক ও বন্ধ ছিল সোমবার সকাল নাগাদ। সোমবার সকাল ১১ টার দিকে মোবাইল নেটওয়ার্ক কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেলেও এলাকার টাওয়ার গুলোতে বিদ্যুৎ সরবরাহ না থাকায় টাওয়ারে কাজ করছে না। উপজেলার বিভিন্ন এলাকায় সবজি বাগান ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি- ২ এর অধীনে আড়াইহাজার সদর ও গোপালদীতে দুটি জোনাল অফিস রয়েছে। এর মধ্যে আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আাসাদুজ্জামান জানান, শুধু তার অফিসের আওতায় ই প্রায় ৩০০ এর উপরে গাছপালা এবং ২০০ এর উপরে বিদ্যুৎ খূঁটি ভেঙ্গে ও উপড়ে পড়েছে। তিনি আরো জানান, বিভিন্ন স্থানে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগতে পারে। তবে ঝড়ে কারো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন