সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যবসায়ী মোমেন হত্যায় দুই আসামি গ্রেফতর

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ | ৪:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারে ব্যবসায়ী মোমেন হত্যায় দুই আসামি গ্রেফতর

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবজি ব্যবসায়ী মোমেন(৩২) হত্যা মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। সোমবার রাতে সোনরগাঁ থেকে একজনকে এবং নিজ এলাকা থেকে অপর জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন উপজেলার আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া গ্রামের আরফত আলীর ছেলে আরমান (৩০) ও একই গ্রামের বিল্লালের ছেলে সোহেল (২৮)।

উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর ভোর ৪ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী বাজারের সবজি ব্যবসায়ি শ্রীনিবাসদী গ্রামের আফাজউদ্দিনের ছেলে ২ সন্তানের জনক মোমেন মিয়া (৩২) অটোরিকশা যোগে ভুলতা গাউছিয়ায় সবজির চালান আনতে যাওয়ার সময় ঝাউগড়া এলাকায় ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন।এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের হলেও হত্যাকারীদেরকে চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে র‍্যাবের জাল থেকে বাঁচতে পারনি তারা।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতাকৃতদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন