শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকীর অভিযোগ

রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | ৩:৩০ অপরাহ্ণ

আড়াইহাজারে মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকীর অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকী ও মারপিটে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে আবারো হুমকী দিচ্ছে আসামীরা।এ অভিযোগ ভুক্তভোগীদের। ঘটনাটি আড়াইহাজার থানার আড়াইহাজার পৌরসভাধিন কামরানীরচর এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারটি অভিযোগ, দীর্ঘদিন যাবত এলাকার মৃত বিশ্বনাথ সাহার ছেলে নির্মল সাহার পরিবারের বসত বাড়ির একাংশ দখলের পায়তারা করে আসছেন প্রতিবেশী সোনা মিয়ার ছেলে বাছেদ সহ একটি সংঘবদ্ধ দল। বেশ কিছুদিন ধরে নির্মল সাহার বাড়ির উপর দিয়ে জোর করে ব্যক্তিগত রাস্তা তৈরী করার চেষ্টা করে যাচ্ছেন বাছেদ ও তার লোকজন। তারা এ জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য পরিবারটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। সম্প্রতি নির্মল সাহা তার বাড়িটির সীমানায় ইটের প্রাচীর নির্মাণ করেন। গত বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বাছেদ ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হিন্দু পরিবারটির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নির্মল সাহা (৪১),তার মা মিনতি সাহা (৭৫), চাচাতো ভাই প্রবীর সাহা (২৫) ও স্ত্রী সুবর্ণা সাহা (২৮) কে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করে এবং বাড়ির ইটের প্রাচীর ভেঙ্গে ফেলে দেয়।

এ ঘটনায় নির্মল সাহা বাদী হয়ে ওই দিনই আড়াইহাজার থানায় বাছেদ সহ ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে বাছেদ ও তার লোকজন আরো ক্ষিপ্ত হয়ে পরিবারটিকে এলাকা ছাড়া করতে বাড়ি দখল সহ হত্যার হুমকী দিয়ে বেড়াচ্ছেন বলে নির্মল সাহা জানান। আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর প্রতিবেশী লিটন সাহা গুরুদাস জানান, এ পরিবারটির বাড়িতে প্রচুর জায়গা থাকার কারনে বাছেদ সহ তার লোকজন পরিবারটির সম্পত্তির প্রতি নজর পড়ে এবং তা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অভিযুক্ত বাছেদ দেয়াল ভাঙ্গার কথা স্বীকার করে জানান, নির্মল সাহার বাড়ির উপর দিয়ে তারা বেশ কিছু দিন ধরে যাতায়াত করে আসছিলেন।

এ জায়গাটিতাদের নিকট বিক্রি করার প্রস্তাব দিলেও নির্মল সাহা তাদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এ ব্যাপারে একটি মামলাও হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন