সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজ আল- আমিন কে খূঁজে পেতে চান তার পরিবার

রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | ১২:২৩ অপরাহ্ণ

নিখোঁজ আল- আমিন কে খূঁজে পেতে চান তার পরিবার

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ এক মাস ধরে নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামের আল- আমিন(৩৫)। তিনি ওই গ্রামের আহাদ আলীর ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আল- আমিন একজন মস্তিষ্ক বিকৃত যুবক। স্ত্রী- সন্তান নিয়ে তিনি পিতার বসতবাড়িতেই থাকতেন। পিতা আহাদ আলী জীবিকার তাগিদে ভোলার কুঞ্জেরহাট এলাকায় থাকেন। কয়েক বছর আগে আল- আমিনের মস্তিষ্ক বিকৃতি ঘটে। তিনি প্রায় সময়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন আবার কিছুদিন পর নিজে থেকেই বাড়িতে ফিরে আসতেন। তিনি পাগল হয়ে যাওয়ার পর তার স্ত্রী শিশু পুত্রকে নিয়ে তাকে ছেড়ে চলে যান। এর পর থেকে আল – আমিনকে তার বড় বোন বিলকিছ আক্তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। পগলামীর কারণে আল- আমিন কে মাঝে মাঝে শিকল দিয়ে বেঁধেও রাখা হতো।

তার বড় বোন বিলকিছ আক্তার জানান, গত ২২ সেপ্টেম্বর সকালে আল- আমিন বাড়ি থেকে কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যান। এর পর থেকে সম্ভাব্য সব জায়গায় খূঁজেও তার কোন সন্ধান পননি তার পরিবারের লোকজন। বিলকিছ আরো জানান, পাগল হলেও সে তো আমার ভাই। আমি তার ফিরে আসার অপেক্ষায় আছি। আল-আমিনের পরনে শুধু একটি শর্ট পেন্ট ও হাতে একটি শিকলের আংটা রয়েছে বলেও তিনি জানান। নিখোঁজ আল-আমিনের ফেরার প্রতীক্ষায় অধীর আগ্রহে রয়েছে তার পরিবার বর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন