রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলায় আসামী কাদির গ্রেফতার

শনিবার, ২২ অক্টোবর ২০২২ | ২:২৭ অপরাহ্ণ

আড়াইহাজারে এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলায় আসামী কাদির গ্রেফতার

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ একটি অপহরণ মামলার আসামী কাদির হোসেন
(২৭) কে শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র।বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পাঁচরুখি গ্রামের সূতা ব্যবসায়ি আরিফুল আলমের মেয়ে (১৭) কে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায় যে, বান্টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের এস এস সি পরীক্ষার্থী উক্ত কিশোরী স্কুলে যাতায়াতের পথে প্রায় প্রতিদিন বান্টি উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার বখাটে ছেলে আবিদ হাসান (২২) তাকে উত্যক্ত করতো। ঘটনার দিন (২০ অক্টোবর) বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই কিশোরী বান্টি বাজারে কেনা কাটা করতে যাওয়ার পথে আবিদ হাসান সহ অজ্ঞাত কয়েকজন তাকে বল পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা আরিফুল আলম বাদী হয়ে আবিদ হাসান সহ তার বড় ভাই কাদির হোসেন, মা ফাতেমা বেগম ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার অভিযুক্ত আসামী হিসেবে কাদির হোসেনকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অপরাপর আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত কাদির হোসেনকে শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন