শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | ১:৪১ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আতিকা আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া এলাকা থেকে নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত আতিকা ওই গ্রামের আক্তার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। এ ব্যাপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বৃহষ্পতিবার বিকেলে আতিকার মা রান্না করার সময় তাকে ডাক দেয়। কিন্তু তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তার মা কক্ষে যায়। সেখানে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তিনি চিৎকার করতে থাকেন। এসময় তার আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওসি আরো জানান, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন