রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য মাসুম আহমেদ-কে পলাশ ও রাসেলের শুভেচ্ছা

শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ | ১:২৮ পূর্বাহ্ণ

জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য মাসুম আহমেদ-কে পলাশ ও রাসেলের শুভেচ্ছা

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড বন্দর থেকে বিপুল ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহামেদ-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশ ও মদনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী গাজী রাশেদুল ইসলাম রাসেল। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত ২ নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাসুম আহমেদ। সকাল ৮ টা থেকে একটানা দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে মাসুম আহামেদ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

বিপুল ভো‌টের ব্যাবধানে জেলা প‌রিষদ নির্বাচ‌নে ২নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বা‌চিত হ‌ওয়ায় মাসুম আহামেদ কে বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে জানাচ্ছি প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন