অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম ডাক পত্রিকার প্রধান অফিস উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর বুধবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড ইস্পাহানি বাজার এলাকায় এ অফিস উদ্বোধর করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কিতাব আলীর সভাপতিত্বে ও প্রথম ডাক পত্রিকার বার্তা সম্পাদক মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর ইনচার্জ রেজাউল করিম, উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাওসার আশা, প্রধান আলোচক ছিলেন, দৈনিক প্রথম ডাক অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাবিলা শারমিন।
এসময় স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব আবুল কাওসার আশা বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, লিখতে গিয়ে আপনারা কাউকে ভয় পান না। সত্যের পথে কলম চালান, আমরা জনপ্রতিনিধিগণ অনেক সময় অনেক কথা বলতে পারি না। কিন্তু আপনাদের কলমের সাহায্যে সেসব কথা তুলে ধরেন, আমাদের এলাকায় অফিসটি হওয়াতে আমি খুবই আনন্দিত। আমরা যেসব কথা বলতে পারি না মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, এসব খবর গুলো আপনারা সঠিকভাবে প্রচার করলে এলাকা থেকে এগুলো চিরতরে বিতাড়িত হয়ে যাবে। আমি আশা করি সকল সত্য কথা তুলে ধরে থেকে এগুলো বিতারিত করে এলাকার এবং দেশের উন্নয়ন করবেন।
এতে আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম শিপু, নুর এ আজাদ, শাকির আহমেদ বাপ্পি, জান্নাতুল আক্তার, রুমা আক্তার প্রমুখ।