শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে রিক্সা মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে গ্যারেজ মালিক

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ৮:৫৭ অপরাহ্ণ

বন্দরে রিক্সা মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে গ্যারেজ মালিক

বন্দর প্রতিনিধি : বন্দরে বেতন ও বিভিন্ন শত্রুতার জের ধরে আশাদুল ইসলাম(৩৫) নামের এক রিক্সার মিস্ত্রীকে কুপিয়ে আহত করেছে ওই গ্যারেজ মালিক সালাউদ্দিন। গত ১৮ অক্টোবর সকালে বন্দর রেললাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত আশাদুল বন্দর থানাধীন কোটপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এব্যাপারে আশাদুল বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পারিবারিক সুত্রে জানা গেছে, আশাদুল প্রায় ১৯ বৎসর যাবৎ সালাউদ্দিনের গ্যারেজে কাজ করে আসছে। সম্প্রতি তার বেতন ধরা হয়েছিলো মাসিক ১০হাজার টাকা। কিন্তু ৩ বছর ধরে তার বেতন ঠিক মত পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে গত মঙ্গলবার সকালে মিমাংসা কথা বলে তার গ্যারেজে নিয়ে যায় এবং বিভিন্ন কথা বলে আশাদুলের উপর অকথ্য গালিগালাজ করতে।

এসময় তিনি প্রতিবাদ করলে পাষন্ড গ্যারেজে মালিক সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে আশাদুলকে বেধম পেটাতে থাকে। একপর্যায়ে সালাউদ্দিনের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আশাদুলের ডান হাতে মারাত্মক জখম করে৷ পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সালাউদ্দিন হুমকি-ধামকি দিয়ে সটকে পড়ে। প্রাথমিক চিকিৎসা শেষে জানা গেছে রিক্সা মিস্ত্রীর ডান হাতে ৪টি সেলাই ও বুকের পাঁজরের হাড় ভেঙ্গে গেছে। এব্যাপারে বন্দর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন