রফিক রানা, ষ্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে আতিকা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের অটো চালক আক্তার হোসেনের মেয়ে। পুলিশ বৃহষ্পতিবার সকালে তার নিজ শয়ণকক্ষ থেকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইউডি মামলার সূত্রে জানা যায়, আতিকার বাবা আক্তার হোসেন সকাল ৭ টায় অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল অনুমান ১০টার দিকে তার বাড়ি থেকে মোবাইল ফোনে সংবাদত আসে যে, তার মেয়ে আতিকা নিজ শয়ণ কক্ষে ধন্যার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তখন তিনি বাড়িতে গিয়ে তার মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,আত্মহত্যার কারণ জানা যায়নি।