রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর খানসামায় নব-নির্বাচিত আ. লীগের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ

দিনাজপুর খানসামায় নব-নির্বাচিত আ. লীগের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা

আর,এম রাকিব,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলা আ: লীগের সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন পুনরায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় খানসামা প্রেসক্লাবেরপক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) দুপুরে ডিগ্রী কলেজ ও উপজেলা পরিষদ রুমে এ শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খানসামা প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক ভুবন সেন, সহ-দপ্তর সম্পাদক সুজন শেখসহ সাংবাদিক উজ্জ্বল রায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজের দর্পন, ক্ষমতাসীন দলের উন্নয়নের সহযাত্রী। এই কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাধারণ সম্পাদক লায়ন চৌধুরী বলেন, সাংবাদিক আছে বলেই আমরা সরকারের উন্নয়ন দেখাতে পারি জনগণকে। বস্তুনিষ্ঠ সংবাদগুলো আমাদের প্রেরণা যোগায়। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন