সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ৩:৩০ অপরাহ্ণ

আড়াইহাজারে দেড়লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আড়াইহাজার সংবাদদাতা : আড়াইহাজারে নিষেধ অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে বিশনন্দী, চৈতনকান্দা, টৈটিয়া, দয়াকান্দা, খাগকান্দা, কালাপাহাড়িয়ার বিভিন্ন এলাকা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিথী প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁ, আনসার ও থানা পুলিশ। সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সকাল থেকে অভিযান শুরু করে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁর সামনে জনসম্বুখে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ গুলো স্থানীয় ইতিমখানায় দিয়ে দেওয়া হয়। অভিযান প্রতিদিন চলবে বলেও তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন