রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়।
মঙ্গলবার (১৮অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মোহাম্মদ বাদল।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম বাবু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আড়াইহাজার উপজেলা সভাপতি মাহাদি হাসান।
উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দীন, বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ খোরশিদ আলম সরকার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আলহাজ আঃ হালিম সিকদার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আড়াইহাজার উপজেলা সাধারণ সম্পাদক সজিবসহ আড়াইহাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার নেতা- কর্মী বৃন্দ।