শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | ১:২৩ অপরাহ্ণ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভার আব্দুল্লাকান্দি গ্রামে। নিহত তাওহিদ (৭) ওই গ্রামের আজিজুলের ছেলে।

হাসপাতাল সুত্রে জানা যায় যে, মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ধরে তাওহিদকে বাড়িতে ও আশে পাশে খূঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখূঁজির পর বাড়ির লোকজন বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই সময়  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন