রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আওয়ামীলীগ নেতার বাড়িতে বিএনপির হামলা আহত-৮

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ৬:০৬ অপরাহ্ণ

আড়াইহাজারে আওয়ামীলীগ নেতার বাড়িতে বিএনপির হামলা আহত-৮

নিজস্ব প্রতিবেদক : আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ডহরমাওরাদী গ্রামে গত (১৪ ই অক্টোবর) বিকেল ৫ ঘটিকায়,আড়াইহাজার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সাকিল খান ও ব্রাহ্মন্দী ইউনিয়ন এর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাড়িতে ভাঙচুর  হামলা ও লুটপাট চালায় কথিত বিএনপি’ সন্ত্রাসী বাহিনীরা। হামলার শিকার ইউনিয়ন  যুবলীগ নেতা আনোয়ার হোসেন জানান,  হামলাকারীরা  আমার বাড়িতে  থাকা ৭ মাসের শিশুু সন্তান সহ পরিবারের ৮ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে ,  হামলায় আহত সবাই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন  রয়েছে, হামলা চালিয়ে   আমার বাড়ি হতে ২ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ ও আমার বাড়ি ভাঙচুরে আসবাবপত্র সহ প্রায় আরো ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সাবেক ৯নং ওয়ার্ড বিএনপির নেতা আতিকুর,শামিম, নুরইসলাম, আব্দুলহক নকিব , জাকির নকিব সোলমান খান,  হাফেজ খান সহ তাদের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী হামলা চালায়।উক্ত ঘঠনার  বিষয়ে স্থানীয় আড়াইহাজার  থানায় অভিযোগ করার প্রস্তুুতি চলছে, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার ঘঠনাস্থল পরিদর্শন করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার জানান, দুই পক্ষের  সংঘর্ষের খবর পেয়ে ঘঠনারস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন