সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ থেকে নবীগঞ্জ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নৌকাডুবি : নিহত-৩

শনিবার, ১৫ অক্টোবর ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ থেকে নবীগঞ্জ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নৌকাডুবি : নিহত-৩

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা থেকে বাড়ী ফেরার পথে শহরের নবীগঞ্জ ঘাটে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু ঘটে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় নদী পার হয়ে ওপার যাওয়ার সময় এ এ দুর্ঘটনা ঘটে।

এ নৌকা ডুবির ঘটনায় শাওন (১৭) , জীম ও রিফাত( ২০)নামের তিনজন নিহত হয়। নিহত সকলেই নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার ও খানপুর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ-সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকা ডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরো কিছু নিখোঁজের খবর পাওয়া যায় তাদের উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নারায়ণগঞ্জ থেকে নবীগঞ্জ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের মেলা শেষে ফেরার পথে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় নবীগঞ্জ ঘাটে একটি বড় জাহাজ পাশ দিয়ে অতিক্রমকালে জাহাজের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন