সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরের বাবু সিকদার মিরসরাই থানায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

বন্দর প্রতিনিধি

বুধবার, ১২ অক্টোবর ২০২২ | ৫:০৬ অপরাহ্ণ

বন্দরের বাবু সিকদার মিরসরাই থানায়  ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

চট্রগ্রামের মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ বাবু শিকদার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর বাবু সিকদার নারায়ণগঞ্জের বন্দর থানার ছালেহনগর এলাকার মফিজ শিকদারের ছেলে।

এছাড়াও বাবু নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ-ত্রান বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের একনিষ্ঠা কর্মী বলে জানা যায়।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিল বলে স্বীকার করে। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানায় সে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালাকালে ঢাকামুখী একটি বাসের যাত্রী গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চট্টগ্রাম আদালতের পাঠানো হয়েছে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন