শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা সিলেট মহাসড়কে কলেজ ছাত্রসহ দুই সিএনজি যাত্রী নিহত, আহত ১

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:

বুধবার, ১২ অক্টোবর ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ

ঢাকা সিলেট মহাসড়কে কলেজ ছাত্রসহ দুই সিএনজি যাত্রী নিহত, আহত ১

রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: ঢাকা -সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাল্লারাস্তা নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই সিএনজি যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন মহিলা অপরজন পুরুষ এবং সে কলেজ ছাত্র বলে জানা গেছে। আহত এক মহিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি আড়াইহাজারে আসছিল।

এ সময় ঢাকা- সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে এসে সিএনজি টি রাস্তা ক্রস করার সময় নরসিংদীগামী বন্ধন পরিবহনের একটি বাস সিএনজি টি কে পিছন দিকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা অজ্ঞাত এক মহিলা এবং নাফিজ (১৮) নামে সরকারী সফরআলী কলেজের এক ছাত্রের মৃত্যু হয়।

অপর এক মহিলা যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। বাসের চাপায় সিএনজি টি দুমড়ে মুচড়ে যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন